শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যারোসল স্প্রে বিতরণ করেছে ডিএসসিসি

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২১:৫২

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে অ্যারোসল স্প্রে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গতকাল সোমবার সুরিটোলা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে অ্যারোসলের কার্টন তুলে দেন। করপোরেশনের পক্ষ থেকে গৃহীত বিনামূল্যে অ্যারোসল স্প্রে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় মেয়র বলেন, আজ অঞ্চল চার-এর অন্তর্গত ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এটি বিতরণ করা হলো। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।