রাজধানীর ঢামেক হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রিতা আক্তার (২৮) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে।
আজ সোমবার সকাল ৮টা ২৮ মিনিটে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি গত ২৬ জুলাই থেকে ঢামেক হাসপাতালে ভর্তি ছিলেন।
ঢামেক হাসপাতালে তালিকা অনুযায়ী গত জুন মাসে একজন ও জুলাই মাসে ৬ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাস) ডা. নাছির উদ্দীন। সোমবার সকাল পর্যন্ত ঢামেকের হিসাব মতে ভর্তি রয়েছে ৫৯৩ জন।
আরো পড়ুন: ফেরিঘাটে স্কুলছাত্র তিতাসের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
মৃতের ভগ্নিপতি সোহেল জানান, গাজীপুর জেলার টঙ্গীর বিসিক এলাকায় থাকতেন রিতা আক্তার। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি। ময়মনসিংহ জেলার ত্রিশালে উপজেলার আউলিয়া পাড়া গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে রিতা।
ইত্তেফাক/এমআই

