রাজধানীতে নিরাপদ সড়ক সচেতনতা কার্যক্রম

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৮:৩৬

“সড়কের নিরাপত্তা আমাদের সকলের সম্মিলিত প্রয়াস” এই লক্ষ্যকে সামনে রেখে ও সড়কের নিরাপত্তা উন্নয়নের জন্য জেস টায়ার একটি ব্যতিক্রমধর্মী কার্যক্রম হাতে নিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেস টায়ার রাজধানী ঢাকার ১১টি গুরত্বপূর্ণ রাস্তার মোড় সমুহে সারা দিনব্যাপি (সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমে জেস টায়ার কর্তৃক নিয়োজিত ২৫০ জন্য কর্মী অংশগ্রহণ করেছে।

কর্মীগণ নিরাপদে রাস্তায় চলাচলের নিয়মকানুনসমূহ বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে গুরত্বপূর্ণ রাস্তার পয়েন্টগুলোতে জনসাধারণের সামনে তুলে ধরছেন ও সকলকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করছেন। 

এই দিবস উপলক্ষে জনপ্রিয় টিভি চ্যানেল ডিবিসিতে বুধবার সন্ধ্যা মাড়ে ৬টায় জেস টায়ার নিবেদিত “জেস টায়ার, সড়ক সুরক্ষা, জীবন রক্ষা” আলোচনা অনুষ্ঠান সম্প্রচারিত হবে।

জেস টায়ার শতভাগ বাংলাদেশে উৎপাদিত একাটি দেশীয় টায়ার ব্র্যান্ড। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জেস টায়ার বিগত ২০২৩ সাল থেকে এই কর্যক্রম চালিয়ে আসছে।

পয়েন্টগুলো যথাক্রমে-

১.      ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়

২.      গুলিস্থান মোড়

৩.      বংশাল মোড়  

৪.      বাংলামটর মোড়       

৫.      মহাখালী রেইল গেট  

৬.      কুড়িল এক্সপ্রেস ওয়ে এন্ট্রি   

৭.      রাজারবাগ ট্রাফিক মোড়

৮.      গুলশান-১ চৌরাস্তা

৯.      রামপুরা বণশ্রী চৌরাস্তা

১০.    মিরপুর ১ সার্কেল

১১.     মোহাম্মদপুর বাস স্ট্যান্ড

ইত্তেফাক