বিয়ার গ্রিলসের সঙ্গে মোদি

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২২:০৮

বনে-জঙ্গলে ঘুরে দুঃসাহসিক অভিযান করে বেড়াান ব্রিটিশ নাগরিক বিয়ার গ্রিলস। দুঃসাহসিক ও দুধর্ষ কাজকর্মের জন্য বিশ্বজুড়ে তাঁর খ্যাতি। আর একজন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনেও অ্যাডভেঞ্চারের উপাদান নেহাত কম নেই। বিশ্বের এমন দুই ব্যক্তিই এবার একসঙ্গে। দু’জনে মিলে মোকাবিলা করবেন প্রাকৃতিক প্রতিকূলতার। সেজন্যে জনপ্রিয় ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ শোয়ে এবার বিয়ার গ্রিলসের সঙ্গে দেখা যাবে নরেন্দ্র মোদীকে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে শো করেছেন বিয়ার গ্রিলস। খবর ওয়ান ইন্ডিয়ার

এক বিবৃতিতে ডিসকভারি চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে ভারতের জিম করবেট ন্যাশনাল পার্কে। গ্রিলস ও মোদির এই অভিযান খুবই আন্তরিকতাপূর্ণ এবং উপভোগ্য ছিল। মূলত প্রাণী সংরক্ষণ ও পরিবেশগত পরিবর্তন নিয়ে সচেতনতার উদ্দেশে অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে।  এরই মধ্যে নিজের টুইটার অ্যাকাউন্টে অনুষ্ঠানটির টিজার শেয়ার করেছেন গ্রিলস। গাড়িতে চড়ে বন্য পরিবেশে যান তারা, পরে ছোট একটি ডিঙিতে চড়ে নদী পাড়ি দিতে দেখা যায়। মোদি-গ্রিলসের কান্ডকারখানা দেখতে অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন। ১২ আগস্ট রাত ৯ টায় (ভারতের সময়) এপিসোডটি সম্প্রচার করবে ওই চ্যানেলটি। বিয়ারের প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে, খোশ মেজাজে মোদী। গভীর অরণ্যে অ্যাডভেঞ্চারে মেতেছেন মোদি। কখনও গভীর জঙ্গলে বর্শা নিয়ে হাঁটছেন তো কখনও নদীতে ভাসছেন। পাহাড়ি নদীর হাঁড় কাপানো ঠান্ডা জলেও নেমে গেলেন প্রধানমন্ত্রী। ত্রিপলের ভেলায় ভাসলেন খরস্রোতা নদীর পানিতে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অচেনা দিক দেখতে পারবেন ১৮০টি দেশের মানুষ। বিয়ারের টুইটটি রিটুইট করেন নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ভারতে রয়েছে সবুজ জঙ্গল, বৈচিত্রময় প্রাণীসম্পদ, সুন্দর পর্বত ও বহু নদী। শো দেখে ভারতের বিভিন্ন অংশে ঘুরতে যাওয়ার উত্সাহ পাবেন। বাড়বে পরিবেশ সংরক্ষণে সচেতনতাও। বিয়ারকে ভারতে আসার জন্য ধন্যবাদ জানান মোদি।