নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে জেপি

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২২:১০

জাতীয় পার্টি-জেপি ২০১৮ পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের একটি নিবন্ধিত চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম দ্বারা নিরীক্ষণপূর্বক দলের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিয়েছে। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীরের কাছে গতকাল সোমবার এই রিপোর্ট দাখিল করা হয়। দলের পক্ষে জেপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা)  আবুল হোসেন এ রিপোর্ট জমা দেন।