ভারতে বাঘের সংখ্যা বেড়ে ৩ হাজার

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২২:১০

ভারতে বাঘের সংখ্যা বেড়ে ৩ হাজারে দাঁড়িয়েছে। গতকাল বাঘ দিবসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতের বাঘেরা ভালোই আছে। তিনি ২০১৮ সালের অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন রিপোর্টও প্রকাশ করেন। এদিকে বাঘ রক্ষায় পশ্চিমবঙ্গ সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। খবর এনডিটিভির

রিপোর্টে বলা হয়েছে, ভারতে বাঘের সংখ্যা বেড়েছে। ২০১৪ সালে বাঘের সংখ্যা ছিল ২ হাজার ২২৬। চার বছর পরে ২০১৮ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২হাজার ৯৬৭ টিতে। এক বছরের মধ্যেই তা এখন তিন হাজার। গতকাল সকালে সমীক্ষার এই রিপোর্ট প্রকাশের পর প্রধানমš্ত্রী মোদির মত, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের বাঘেরা অনেক বেশি নিরাপদ। এই কথা নিশ্চয়ই আনন্দ দেবে পশুপ্রেমীদের মনে। একইসঙ্গে তিনি বলিউডের তুলনা টেনে এনে বলেন, এক থা টাইগার দিয়ে যে ছবি শুরু হয়েছিল. টাইগার জিন্দা হ্যায় সিক্যুয়েল দিয়ে তা শেষ হয়নি। বাঘেদের গল্প আরো বাড়বে। সেইসঙ্গে গতকাল দিল্লিতে ভাষণ দিতে গিয়ে মোদি আরো জানান, ৯ বছর আগে সেন্ট পিটার্সবার্গ থেকে বলা হয়েছিল, বিশ্বে বাঘের সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ করতে হবে। ভারত মাত্র চার বছরেই সেটা করে দেখিয়েছে।