বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হলো বাংলাদেশে ক্রেডিট ইউনিয়নসমূহের শীর্ষ প্রতিষ্ঠান দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কাল্ব) ৩২তম বার্ষিক সাধারণ সভা। কাল্ব চেয়ারম্যান জোনাস ঢাকির সভাপতিত্বে আগারগাঁওয়ের সমবায় অধিদপ্তর ভবন মিলনায়তনে সম্প্রতি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সারাদেশ থেকে কাল্ব সদস্যভুক্ত ৪৮৭টি ক্রেডিট ইউনিয়নের ডেলিগেটবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় কালেবর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, সেক্রেটারি এমদাদ হোসেন মালেক, জারার এম জয়নাল আবেদীনসহ বোর্ড ডিরেক্টরবৃন্দ এবং কালেবর জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা, সমবায় ও কাল্ব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। —প্রেস বিজ্ঞপ্তি
