ব্রাজিলে কারাগারে দাঙ্গায় অর্ধশতাধিক নিহত

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০০:৩২

ব্রাজিলের একটি কারাগারে দাঙ্গায় অর্ধ শতাধিক নিহত হয়েছেন। প্যারা প্রদেশের আলতামিরা জেলে এই দাঙ্গা হয় বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে। এক পাশের বন্দিরা অপর পাশের ওপর বন্দিদের ওপর হামলা চালায়। কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১৬ জনের মৃতদেহ পাওয়া গেছে যাদের গলা কেটে হত্যা করা হয়েছে। বাকিদের পুড়িয়ে মারা হয়েছে। স্থানীয় সময় গতকাল সকাল সাতটায় দাঙ্গা শুরু হয় এবং শেষ হয় দুপুর ১২ টায়। দুটি গ্যাং গ্রুপ এই মারামারিতে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের নাম প্রকাশ করেননি কর্তৃপক্ষ। -বিবিসি