রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সাই নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন এক চিকিত্সক। কিন্তু এরপর তাঁকে হাসপাতাল থেকে জেলে নেওয়ার অভিযোগ উঠেছে। আইন অমান্য করে বিক্ষোভ করায় নাভালনি ৩০ দিনের কারাদন্ড ভোগ করছেন। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ জানিয়েছেন, তাঁর শরীরে অ্যালার্জি দেখা দিয়েছে। মুখ ও শরীরের চামড়া লাল হয়ে গেছে। তাঁর চিকিত্সক জানিয়েছেন, তিনি এখন সুস্থ আছেন। তবে তাঁকে অতীতে চিকিত্সা দিয়েছেন এমন একজন চিকিত্সক জানিয়েছেন, তাঁকে বিষ প্রয়োগ করা হতে পারে। তবে কী ধরনের বিষ সেই বিষয়ে চিকিত্সক কিছু জানাননি। -রয়টার্স
