সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার পারফরম্যান্স বিবেচনা করলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় বড়ো অর্জনই বটে। কারণ, সেই ২০১৫ সালের নভেম্বরের পর আবারও দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল লঙ্কানরা। তাই বাঁধভাঙা আনন্দ শ্রীলঙ্কার অন্তরে। ম্যাচ শেষে শ্রীলঙ্কার অধিনায়ক দ্বিমুথ করুণারত্নে ছিলেন উচ্ছ্বসিত, ‘আমরা খুবই খুশি। আমরা ভালো পারফরমেন্স করেছি। দেশের মাটিতে ৪৪ মাস পর ওয়ানডে সিরিজ জিতলাম। বোলাররা ভালো করেছে। বিশেষভাবে দুই স্পিনার আকিলা ও ধনঞ্জয়া। দীর্ঘদিন পর দলে ফিরেছে, ভালো করেছে সে। ইনিংসের শুরু ভালো করেছে আভিস্কা। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে সেঞ্চুরি মিস করেছে।’ আগামীকাল বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
