কোটালীপাড়া উপজেলায় মঙ্গলবার সকালে খাল থেকে সাহেব আলী (৮০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সীতাইকুণ্ড গ্রামের মৃত কুটি মিয়ার ছেলে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, স্থানীয়রা সীতাইকুণ্ড ব্রিজের নীচে খালে ওই বৃদ্ধের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। সাহেব আলী ভিক্ষাবৃত্তি করতেন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।
ইত্তেফাক/আরকেজি
