কিশোর সন্তানদের ব্যাপারে অভিভাবকরা খোঁজখবর রাখেন না। তারা কখন স্কুলে যাচ্ছে, কোথায় আড্ডা দিচ্ছে, কোন কোন বন্ধুর সঙ্গে ওঠাবসা করছে, স্কুল ও কোচিং শেষে বাসায় কখন ফিরে আসছে—এসব বিষয়ে অভিভাবকদের খোঁজখবর নেওয়া প্রয়োজন। ঘরে যদি কিশোরদের সঠিকভাবে যত্ন নেওয়া যায়, তাহলে তারা বিপথে পা বাড়াবে না।
— আনিসুর রহমান
উপ-কমিশনার, তেজগাঁও, ঢাকা
(সূত্র:দৈনিক ইত্তেফাক, ৩০ জুলাই ২০১৯)
