ধাঁধা

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৯:৩১

১

আমি যারে আনতে গেলাম

তাকে দেখে ফিরে এলাম।

সে যখন গেল চলে

আমি তারে নিয়ে এলাম।

 

২

মধ্যম বিহনে রূপ হয় সে ধাতুর

নহে সুকঠিন তাহার মান,

তিনে মিলে হয় সে পক্ষী

খুঁজুন দেখি তাহার সমাধান।

 

সংগ্রহ: নাকী মুহম্মদ নাফীস আখতার

           কাকিনা, লালমনিরহাট

 

গতকালের ধাঁধার উত্তর:

১. পরীক্ষার ফল, ২. বছর ও দিন, ৩. জোনাকি