প্রিন্সিপাল এক শিক্ষক তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, ‘শিক্ষার বর্তমান ব্যবস্থায় শিক্ষকরা ভয় পান প্রিন্সিপালকে, প্রিন্সিপাল ভয় পান সুপারিনটেন্ডকে, সুপারিনটেন্ডরা ভয় পান বোর্ড অফ ডিরেক্টরকে আর ডিরেক্টররা ভয় পান প্রভাবশালী গার্জেনদের আর গার্জেনরা ভয় পান ছাত্রদের আর ছাত্ররা কাউকেই ভয় পায় না...সেখানে শিক্ষকতা করে কী হবে?’
দুজন বিখ্যাত জাপানি সামুরাইয়ের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। প্রথম জন তলোয়ার চালিয়ে একটা মাছিকে দ্বিখণ্ডিত করে ফেলল। দ্বিতীয় জনও মাছির উপর তলোয়ার চালাল, কিন্তু মাছির কিছুই হলো না। বিচারকরা জানতে চাইলেন, ‘কই কিছুই তো হলো না?’
‘ও আর কখনো বাবা হতে পারবে না’ দ্বিতীয় সামুরাইয়ের উত্তর।
