জনবল নিয়োগ দেবে বাংলাদেশ বিমান বাহিনী

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৯:৩৬

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কয়েকটি পদে এ নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা চাইলে উল্লিখিত পদগুলোতে আবেদন করতে পারেন। 

আবেদনের পদসমূহ

বিমানসেনা (টেকনিক্যাল ট্রেড, চিকিত্সা সহকারী, এমটিওএফ, খেলোয়াড়, প্রভোস্ট ও পিএফঅ্যান্ডডিআই এবং মিউজিক ট্রেড)।

প্রার্থীর যোগ্যতা

মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। তাদের এই পাস যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হতে হবে। এখানে যারা বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছেন তাদের ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে।

 

প্রার্থীদের বয়সসীমা

আবেদনের জন্য ২৯ মার্চ, ২০২০ পর্যন্ত প্রার্থীর বয়স নূ্যনতম ১৬ বছর ছয় মাস থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। এখানে উল্লেখ করা হলো, এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে মিউজিক ট্রেডে ২৬ বছর পর্যন্ত যারা আছেন তারা আবেদন করতে পারবেন।

 

প্রার্থীর শারীরিক যোগ্যতা

চিকিত্সা সহকারী, এমটিওএফ, টেকনিক্যাল ট্রেড, খেলোয়াড় ট্রেডে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা নূ্যনতম ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিকভাবে ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত ৩২ ইঞ্চি। পিএফঅ্যান্ডডিআই ট্রেডের জন্য ৫ ফুট ৮ ইঞ্চি।


বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা

এখানে প্রার্থী সরকারি সুযোগ-সুবিধা পাবে। সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি

বাংলাদেশ বিমানবাহিনীর নির্দিষ্ট ওয়েবসাইটে (www.joinbangladeshairforce.mil.bd) আগ্রহীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া বিজ্ঞপ্তিতে আবেদনের প্রক্রিয়া দেওয়া আছে। 

আবেদনের সময়সীমা

ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে আগামী ১৯ নভেম্বর, ২০১৯ খ্রি. পর্যন্ত।

পরীক্ষার প্রস্তুতি

পদ অনুসারে লিখিত পরীক্ষার জন্য আলাদা প্রশ্ন করা হয়। স্নাতক পাস এবং এইচএসসি বা সমমানের যোগ্যতা চাওয়া পদগুলোর পরীক্ষায় অষ্টম থেকে এসএসসি লেভেলের বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হতে পারে।

এসএসসি পাস চাওয়া পদগুলোর জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন আসতে পারে। অষ্টম ও পঞ্চম শ্রেণি পাস চাওয়া পদগুলোর জন্য প্রাথমিক শিক্ষার বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হতে পারে। টেকনিক্যাল পদগুলোর জন্য নেওয়া হবে আলাদা ব্যাবহারিক পরীক্ষা। লিখিত পরীক্ষায়ও প্রশ্ন থাকবে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড বিষয়ে। মৌখিক পরীক্ষায় প্রার্থীর নিজের সম্পর্কে, সাধারণ জ্ঞান ও সমসাময়িক নানা বিষয়ে প্রশ্ন করতে পারে নিয়োগ কর্তৃপক্ষ। পদ অনুসারে বিভিন্ন প্রকাশনীর রিক্রুট গাইড পাওয়া যায়। সেগুলো ভালোভাবে চর্চা করলে লিখিত পরীক্ষায় ভালো করার সুযোগ রয়েছে।