চাকরির সুযোগ তথ্য কমিশনে

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৯:৩৬

বাংলাদেশ তথ্য কমিশনে প্রোগ্রামার হিসেবে নিয়োগ দেওয়া হবে একজনকে। এই পদে যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমান ডিগ্রি। এ ছাড়া চাকরির অভিজ্ঞতা হিসেবে চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা। 
বেতন-ভাতা : এই পদে যিনি নিয়োগ পাবেন তার বেতন-ভাতা হবে ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে একজনকে। যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণির স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর। 
বেতন-ভাতা : এই পদে যিনি নিয়োগ পাবেন তার বেতন-ভাতা হবে ২২,০০০-৫৩,০৬০ টাকা।
ব্যক্তিগত কর্মকর্তা পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি। 
বেতন-ভাতা : এই পদে যিনি নিয়োগ পাবেন তার বেতন-ভাতা হবে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
সহকারী হিসাবরক্ষক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি উল্লেখ করা হয়েছে। 
বেতন-ভাতা : এই পদে যিনি নিয়োগ পাবেন তার বেতন-ভাতা হবে ১০,২০০-২৪,৬৮০ টাকা।
কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী নেওয়া হবে। এই পদে লোক নেওয়া হবে তিনজন। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। আরও যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ১৫ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি। 
বেতন-ভাতা : এই পদে যিনি নিয়োগ পাবেন তার বেতন-ভাতা হবে ৯,৩০০-২২,৪৯০ টাকা। বয়সসীমা :৩১ জুলাই তারিখে বয়স ১৮-৩০ বছর হতে হবে।

আবেদনের সময়সীমা :৩১ জুলাই পর্যন্ত।