ইত্তেফাক রিপোর্ট
টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর ফের দরপতন হলো পুঁজিবাজারে। গতকাল মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। ফলে কমেছে বাজার মূলধন। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১২৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৮২৬ পয়েন্ট আর শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭ পয়েন্টে।
দিনের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮২ হাজার ৪৩৫ কোটি টাকা, যা আগের কার্যদিবসের লেনদেন ছিল ৩ লাখ ৮৬ হাজার ১৭৭ টাকা। অর্থাত্ গতকাল ডিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার ৭৪২ কোটি টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এর বিপরীতে দাম বেড়েছে মাত্র ৬৪টির। আর ২০টির দাম অপরিবর্তিত। এছাড়া গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৯ কোটি ৬৯ টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে ৮ কোটি ৮ লাখ টাকা কম।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ, মুন্নু সিরামিকস, বাংলাদেশ শিপিং করপোরেশন, বীকন ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, স্কয়ার ফার্মা, জেনেক্স ইনফোসিস, ডরিন পাওয়ার ও জেএমআই সিরিঞ্জ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—মুন্নু স্টাফলার, স্টাইলক্র্যাফট, ইনটেক অনলাইন, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিকস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, আইটিসি, ডেফোডিল কম্পিউটারস, সিনোবাংলা ও গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—এশিয়ান টাইগার, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড, ভ্যানগার্ড এএমএল বিডি মিউচুয়াল ফান্ড ১, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, গ্লোবাল ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ভ্যানগার্ড এএমএল, রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, আইসিবি অগ্রণী ১ মিউচুয়াল ফান্ড ও এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড।
এদিকে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৭৬ পয়েন্টে। এতে হাত বদল হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭২টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম। লেনদেন হয়েছে ২০ কোটি ৩৫ লাখ টাকা।
