তৈরি পোশাক খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকে পিএফআই চুক্তি স্বাক্ষর

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২০:৫২

ইত্তেফাক রিপোর্ট

তৈরি পোশাকশিল্প প্রসারের লক্ষ্যে এ খাতে ভবনের অগ্নি নির্বাপণ, কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকের নিরাপত্তা এবং সর্বোপরি পরিবেশবান্ধব-বিষয়ক বিনিয়োগের জন্য সহায়তা করবে ফরাশি উন্নয়ন সহযোগী সংস্থা এএফডি, ইউরোপীয় ইউনিয়ন, কেএফডব্লিউ, জিআইজেড। এ লক্ষ্যে এএফডির ৫ কোটি ইউরো ঋণ এবং ইইউ, কেএফডব্লিউ ও জিআইজেড কর্তৃক প্রদত্ত অনুদান, বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত তহবিলসহ সর্বমোট ১ কোটি ৪২ লাখ ৯০ হাজার ইউরোর সমন্বয়ে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অধীনে বাস্তবায়িত প্রকল্পের পিএফআই চুক্তি সই হয়েছে। তৈরি পোশাকশিল্পে নিরাপত্তা ও পরিবেশগত উন্নয়নে (এসআরইইউপি) প্রকল্পটিতে এই অর্থ ব্যয় হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান, প্রকল্প পরিচালক মো. আব্দুল মান্নানসহ প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।