ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মুন্সীগঞ্জ শাখার পল্লি উন্নয়ন প্রকল্পের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল জব্বার এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রুরাল ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান এম জুবায়ের আজম হেলালী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনপ্রধান মো. ইয়ানুর রহমানসহ পল্লি উন্নয়ন প্রকল্পের কেন্দ্রপ্রধান ও সহকারী কেন্দ্রপ্রধানরা উপস্থিত ছিলেন
০০০
স্যামসাং স্টোরে প্রতিষ্ঠানটির সব স্মার্টফোনের সঙ্গে প্রয়োজনীয় টেলিকম সেবা ও আকর্ষণীয় ডাটা অফার প্রদানের লক্ষ্যে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর জুবায়েদ উল ইসলাম বসুন্ধরা সিটি শপিং মলের একটি স্যামসাং স্টোরে বিশেষ এই সুবিধাগুলো উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অব ডিভাইস অ্যান্ড মনোব্র্যান্ড শাহরিয়ার আহমেদ রেমন এবং প্রতিষ্ঠান দুটির অন্য উচ্চপদস্থ কর্মকতারা
০০০
দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের মধ্যে মঙ্গলবার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম এবং এটুআইয়ের পক্ষে প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান চুক্তিতে স্বাক্ষর করেন
০০০
সম্প্রতি ঢাকার ট্রাষ্ট মিলনায়তনে অনুষ্ঠিত ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভায় কোম্পানির চেয়ারম্যান মো. ইসরাফিল আলম সভাপতিত্ব করেন। উক্ত সভায় শেয়ারহোল্ডারবৃন্দ, পর্ষদের অন্যান্য পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
