মানিকছড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২১:৪০

মানিকছড়ি (খাগড়াছড়ি): মানিকছড়ি উপজেলায় বড়বিল গ্রামে হতদরিদ্রদের মাঝে ‘সন্ধানী, চট্টগ্রাম মেডিক্যাল ইউনিটে’র উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গত বুধবার সকাল ১০টায় বড়বিল পাড়াস্থ এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনটহরী ইউপি সাবেক মেম্বার চহ্লাপ্রু মারমার সভাপত্বিতে ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটির মানিকছড়ি ইউনিট খাগড়াছড়ি ব্রাঞ্চের যুব প্রধান চিংওয়ামং মারমা মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সন্ধানী চট্টগ্রাম মেডিক্যাল ইউনিটের সহ-সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার নবীন, সহ-সভাপতি তাসনীম মারগুবা, আবরার সাকিব চৌধুরী,  মো. ইফতেখার হোসেন, নিশাত মুম্মতারী, ফাহিমদা আক্তার প্রমুখ      —ইত্তেফাক