অনূর্ধ্ব-২১ হকিতে উন্মুক্ত বাছাই

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:০৭

আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপকে সামনে রেখে খেলোয়াড় সংগ্রহে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে অনূর্ধ্ব-২১ হকি দলের উন্মুক্ত বাছাই। ১৯৯৯ সালের ১ জুলাইয়ের পর যাদের জন্ম, তারাই বাছাইয়ে অংশ নিতে পারবেন। জাতীয় হকি দলে খেলোয়াড়ের জোগান জোরালো করাই এ কার্যক্রমের লক্ষ্য। এতে সদ্যসমাপ্ত দ্বিতীয় বিভাগ হকি লিগের বাছাইকৃত ৫১ জন খেলোয়াড়ও অংশ নেবেন। বাছাইয়ের দিন বিকেল সাড়ে ৩টায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রিপোর্ট করবেন খেলোয়াড়রা। পরদিন থেকে ৭ আগস্ট পর্যন্ত কোচ মামুন-উর-রশীদের অধীনে চলবে খেলোয়াড় বাছাই। এ কার্যক্রমে কোচ মামুনের সহকারী হিসেবে থাকবেন আলমগীর আলম ও রাসেল খান বাপ্পি।