এটিএন বাংলায় আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে বাংলায় ডাবিংকৃত তুর্কি সিরিয়াল ‘জান্নাত’। কোরিয়ান জনপ্রিয় ধারাবাহিক ‘টিয়ার্স অব হ্যাভেন’-এর কাহিনি অবলম্বনে ‘জান্নাত’ পরিচালনা করেছেন তুর্কি নির্মাতা সাদুল্লাহ জেলেন। পারিবারিক ও বর্তমান সময়ের গল্প নিয়ে জান্নাত নির্মিত হয়েছে। যেখানে একটি এতিম মেয়ের জীবন সংগ্রামের নানা চিত্র উঠে এসেছে। দারিদ্র্যের মাঝে বড় হওয়া মেয়েটি যখন স্থপতি হয়ে তাঁর স্বপ্নের প্রতিষ্ঠানে চাকরি পান তখন তিনি ভাবেন তাঁর জীবনের দুঃখ-দুর্দশা হয়তো দূর হওয়া শুরু করেছে। কিন্তু উল্টো তাঁর জীবনে নতুন করে জটিলতা সৃষ্টি হয়। তাঁকে ফেলে যাওয়া মা আবারো ফিরে আসে তাঁর জীবনে। এমনই এক গল্পে এগিয়ে চলে ধারাবাহিকটি।
