তারকার হাটে আলোচনায় শুধুই দীপিকা!

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:১২

বিনোদন ডেস্ক

 

প্রযোজক ও পরিচালক করণ জোহরের বাড়িতে বসেছিল তারকার হাট। বিশেষ কোনো কারণ ছিল না, একটু শান্তিতে সময় কাটাবেন বলেই এই আয়োজন। তবে সব তারকাকে ছাপিয়ে আলোচনায় এসেছেন দীপিকা পাডুকোন। কারণ তিনি পার্টির বেশিরভাগ সময় ছিলেন রণবীরের সঙ্গে। বলতেন পারেন, স্বামীর সঙ্গে মাস্তি করবেন সেটাই তো স্বাভাবিক! কিন্তু রণভীর সিং নন,  প্রাক্তন রণবীর কাপুরের সঙ্গেই সারারাত পার্টিতে মজা করেছেন।

পার্টিতে রণভীর সিং দেখা যায়নি, বিষয়টি যেন আলোচনার মাঝে ঘি ঢেলে দিলো। তবে পার্টিতে উপস্থিত ছিলেন মালাইকা অরোরা, অর্জুন কাপুর, শহীদ কাপুর, মীরা রাজপুত, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল, জোয়া আখতার, অয়ন মুখোপাধ্যায়সহ অনেকে। সেই পার্টির ভিডিও করণ শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ভিডিওতে প্রথমেই ধরা পড়েছেন কালো পোশাকে সেজে আসা দীপিকা।

জানা যায়, ‘৮৩’ সিনেমার শুটিংয়ের জন্য এতদিন ইংল্যান্ডে ছিলেন এই বলিউড দম্পতি। শুটিং শেষ করেই পার্টিতে যোগ দেন দীপিকা। তবে শুটিংয়ের কাজে রণবীর এখনো আছেন ইংল্যান্ডে। সেকারণেই পার্টিতে ছিলেন না দীপিকার স্বামী। এই সুযোগে রণবীর কাপুর ঠিকই আড্ডা জমান সাবেক প্রেমিকার সঙ্গে। সেটিই তো সবচেয়ে আলোচনার বিষয় হওয়ার কথা, আর হলোও সেটাই!