তারকা বচন

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:১২

নতুন কোনো সিনেমা নিয়ে খবর নেই। এটা যে করতেই হবে আমার কাছে বিষয়টা এমন না। চরিত্র আর গল্প ভালো হলে কাজ করবো। আর তা না হলে জীবনে একটি সিনেমাও করা হবে না। কয়েক বছরে বেশকিছু ভালো সিনেমা হয়েছে আমাদের দেশে। এই ধারাবাহিকতা ধরে রাখা প্রয়োজন। শুটিংয়ে আসার সময় দেখলাম ভিনদেশি সিনেমার পোস্টার রাস্তায়, দেয়ালে দেয়ালে ঝুলছে। অথচ আমাদের দেশের একটি সিনেমার পোস্টার কোথাও চোখে পড়ল না। আমি অবাক হয়ে গেলাম।

 

সিনেমায় কাজ ও ইন্ডাস্ট্রি প্রসঙ্গে

অভিনেতা মোশাররফ করিম