চন্দনাইশে আওয়ামী লীগ ও এলডিপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২১:৪২

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

গত মঙ্গলবার রাত সাড়ে সাতটার সময় গণ-সংযোগ করতে গিয়ে চট্টগ্রাম-১৪ আসন চন্দনাইশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন— এমরান হোসেন (২৮), বদন আলী (৪২), ইউনুচ (৩১) ও রফিক (৪৫)।

জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান উপজেলার ধোপাছড়ি থেকে ওঠান বৈঠক করে সাতবাড়িয়াস্থ বহরম পাড়ায় যাবার পথে মো:খালী নামক স্থানে পৌঁছলে ওখানে এলডিপি নেতা সিরাজের নেতৃত্বে ছাতা প্রতীকের আর একটি বৈঠক চলছিল। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ব্যাপারে দক্ষিণ জেলার আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান বলেন, এলডিপি পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে।

এ ব্যাপারে এলডিপি’র চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক আখতারুল আলম বলেন, নির্বাচন থেকে দূরে সরে রাখার জন্য মিথ্যা অপবাদ করছে আওয়ামী লীগ। তারা আমাদের কর্মীদের উপর হামলা করে।