লাখাইয়ে দুই বিএনপি নেতা আটক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২১:৪২

হবিগঞ্জ প্রতিনিধি

লাখাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামছু উদ্দিন ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তাউছ আহমেদকে আটক করেছে লাখাই থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বামৈ বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, উল্লিখিত সময়ে লাখাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বামৈ বাজারে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে। তবে কি কারণে তাদেরকে আটক করা হয়েছে জানা যায়নি।

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।