আইসিসির সেরা বোলিংয়ের তালিকায় তিনটিই বাংলাদেশের

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ২০:১৫

সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। মাত্র এক জয় নিয়েই আসর শেষ করে টাইগ্রেসরা। পুরো আসরে ব্যাটাররা ছিলেন ব্যর্থ। তবে উজ্জ্বল ছিল বাংলাদেশের বোলাররা। ভালো বোলিংয়ের স্বীকৃতি হিসেবে আইসিসি বাংলাদেশের তিনটি ঘটনাকে সেরাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সদ্য সমাপ্ত নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা বোলিং নিয়ে আইসিসি  নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ৩ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। বাংলাদেশের তিনটার মধ্যে রাবেয়া খানের রয়েছে দুইটা চমৎকার বোলিং। 

Marufa Akter struck twice in the first over, Bangladesh vs Pakistan, Women's ODI World Cup, Colombo, October 2, 2025

অপরটি পেসার মারুফা আক্তারের। পাকিস্তানের বিপক্ষে ২ অক্টোবর কলম্বোর প্রেমাদাসায় তার সেই দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করেছেন লাসিথ মালিঙ্গা, মিতালি রাজরাও।

কলম্বোতে দারুণ এক ইনসুইঙ্গারে পাকিস্তানি ওপেনার ওমাইমা সোহেলকে বোল্ড করেছেন মারুফা আক্তার। ইনিংসের পঞ্চম বলে ডিফেন্স করতে গিয়ে বোল্ড হয়ে সোহেল রীতিমতো অবাক হয়ে যান। 

Rabeya Khan celebrates after bowling a ripper, Bangladesh vs South Africa, Women's ODI World Cup, Visakhapatnam, October 13, 2025

গুয়াহাটিতে নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কারকে বোল্ড করেন রাবেয়া খান। রাবেয়ার সোজা চলে আসা বল সরাসরি অফস্টাম্পে আঘাত হেনেছে। এছাড়া রাবেয়া বোল্ড করেছেন দক্ষিণ আফ্রিকার অ্যানেরি ডার্কসেনকে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি হয়েছে বিশাখাপত্তনমে।

ইত্তেফাক/জেডএইচ