সুনামগঞ্জ প্রতিনিধি
‘আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব’—স্লোগানে সুনামগঞ্জ-সিলেট রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করা এবং বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ জেলার সব রাস্তা মেরামত করার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার নিরাপদ সড়ক চাই-নিসচা, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিসচা, সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোশাহিদ আলম মহিমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার উপদেষ্টা মো. বুরহান উদ্দিন, মনসুর আলম তালুকদার, সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, নিসচার জেলা শাখার সদস্যসচিব মুমিত ইসলাম, সদস্য রাসেল চৌধুরী, আতিকুর রহমান, আবু হানিফ, মেহেদী হাসান, রায়হান আহমদ, জুয়েল আহমদ, মাহমুদুল হাসান, পাভেল আহমদ, রেজাউল করিম রাহি, শরিফ আহমদ, মাসুক মিয়া, মিলন, ইকবাল হোসেন, আতিকুর রহমান, পাভেল আহমদ প্রমুখ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ-সিলেট রাস্তার কাজে শুরু থেকেই অনিয়ম লেগে আছে। সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার প্রধান সড়কের কাজে যদি এত অনিয়ম হয় তাহলে সুনামগঞ্জবাসীর ভোগান্তি আরো বেড়ে যাবে। সুনামগঞ্জ-সিলেট রাস্তার কাজে যেন কোনো ধরনের গাফিলতি না করা হয় প্রশাসন যেন সেদিকে নজর রাখে।
সৌরবিদ্যুত্ ও সেলাইমেশিন বিতরণ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সেবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি:এর উদ্যোগে সমিতির সদস্যদের মধ্যে ২টি সৌরবিদ্যুত্ ও ২টি সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পাগলা বাজারের শাহজালাল প্লাজায় সমিতির সদস্যদের মধ্যে এসব সৌরবিদ্যুত্ ও সেলাইমেশিন বিতরণ করা হয়। মো. নুরুল হোসেনের সভাপতিত্বে ও রাহেদা আক্তার রিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন।
