নিকলীতে আইসক্রিমে বিষাক্ত উপাদান!

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:২১

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

নিকলীতে একাধিক ভেজাল বিরোধী অভিযান হলেও আইসক্রিম কারখানাগুলোতে কৃত্রিম রঙ, ক্ষতিকর ঘন চিনি ও নারিকেলের নানা ধরনের বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছে। আইসক্রিমের নামে বিষ খাচ্ছে শিশুরা।

কিশোরগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহিম হোসেন বলেন, এক বছর আগে নিকলীর নতুন বাজারে একটি আইসক্রিম কারখানায় অভিযান চালাই। এবং  ঐ প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানাও করেছি। বর্তমানে আমরা বিভিন্ন আইসক্রিম কারখানায় ভেজাল বিরোধী অভিযান চালাচ্ছি। এ অভিযান আরো জোরদার করা হবে।

নিকলী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আস আদ দীন মাহমুদ বলেন, এসব আইসক্রিম ক্যান্সারসহ পেটের অসুখ, কিডনি ও লিভারের নানা জটিল রোগের কারণ হতে পারে। অভিভাবকদের এ ব্যাপারে সচেতন হতে হবে।