হালদার পোনায় যশোরে হবে মা মাছ

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:২২

যশোর অফিস

প্রজননক্ষম মাতৃ মাছ তৈরির লক্ষ্যে যশোরের হ্যাচারিগুলোতে চট্টগ্রামের হালদা নদীর রুই জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার যশোরের মত্স্য গবেষণা ইনস্টিটিউট চত্বরে এ পোনা বিতরণ করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফের অর্থায়নে ও রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মত্স্য কর্মকর্তা মো. আনিছুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মত্স্য গবেষণা ইনস্টিটিউট, স্বাদু পানি কেন্দ্র যশোরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মালিহা হোসেন মৌ, বৈজ্ঞানিক কর্মকর্তা শিশির কুমার দেব, আরআরএফের উপ-পরিচালক শামীম উদ্দিন, আইডিএফ-হালদা প্রকল্পের কর্মকর্তা সজীব হোসেন প্রমুখ।

উল্লেখ্য, পিকেএসএফ সারাদেশে প্রজননক্ষম মাতৃমাছ তৈরির লক্ষ্যে হ্যাচারি ও চাষিদের মাঝে চট্টগ্রামের হালদার পোনার প্রণোদনা দিচ্ছে।