শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:২৩

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত রুবেল উপজেলার বিনোদপুর ইউনিয়নের মধ্যবিনোদপুর গাঁড়াটোলা গ্রামের আক্তারুলের ছেলে।

র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে মধ্যবিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ফাঁকা মাঠে অভিযান চালিয়ে রুবেলকে একটি অস্ত্র, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে।