সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় একটি পাটখেতে গলায় ফাঁস লাগানো আলামগীর হোসেন আলম নামে এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের পাটখেতে লাশটি পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়।
নিহত আলমগীর হোসেন আলম গোবিন্দকাটি গ্রামের ফকির সরদারের ছেলে। তিনি ছিলেন সাতক্ষীরার সংগ্রাম পরিবহনের সুপার ভাইজার।
সদর থানা পুলিশের এস আই তরিকুল ইসলাম জানান, তার দেহে ধারালো অস্ত্রের আঘাত এবং গলায় ফাঁস লাগানোর চিহ্ন পাওয়া গেছে। হত্যাকাণ্ড তদন্তে নেমেছে পুলিশ।
ওসি মোস্তাফিজুর রহমান জানান, ময়না তদন্তের জন্য আলমগীরের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
