টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে শাল বাগান হতে অস্ত্র, বুলেট ও ইয়াবাসহ বন্দুকযুদ্ধে নিহত ডাকাত নুরুল আলমের অন্যতম সহযোগী জমির ডাকাতকে আটক করেছে।
জানা যায়, মঙ্গলবার ভোরে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার হ্নীলা নয়াপাড়া শালবাগান এলাকায় অভিযান চালিয়ে নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকের শেড নং-৮২৫/৫ এর বাসিন্দা আব্দুল আমিনের পুত্র মোঃ জমির (৩০) ডাকাতকে ১টি ওয়ার শুটার গান, ৫ রাউন্ড কার্তুজ ও ৩ হাজার ৯শ পিস ইয়াবাসহ আটক করে। গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র ও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
