কমলগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:২৫

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

দেশব্যাপী মশকনিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষ্যে কমলগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রামভজন কৈরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, পৌরসভার মেয়র জুয়েল আহমদ, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন প্রমুখ।