কুড়িগ্রামে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১৪:২৭

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১০ নভেম্বর) রাত নয়টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বকুলতলা বাজার ও বালারহাট বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও নাওডাঙ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে নাজমুল কবির পিয়াস (২৮) এবং একই ইউনিয়নের ৮নং কুরুষা ফেরুষা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কুরুষা ফেরুষা গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে জগলুল হায়দার (৫৫)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, গত ২০ জানুয়ারি ফুলবাড়ী থানার ১৯ নম্বর মামলায় ওই দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএইচপি