রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত জুলাই-আগস্ট আন্দোলনের ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।
বুধবার রাত ৮ টার দিকে কে বা কারা পল্লবী থানার সামনে ঈদগাহ মাঠে দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এ ব্যাপারে পল্লবী থানার ওসি রফিকুর রহমান বলেন,সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে জুলাই-আগস্ট আন্দোলনের ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলছিল ঈদগাহ মাঠে। সেখানে কে বা কারা দুইটি পটকার বিস্ফোরণ ঘটায়। আমরা ঘটনাস্থলে গিয়ে পটকার আলামত পেয়েছি। ককটেল নয়। তবে অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটেনি। যথাযথ সময়ে অনুষ্ঠান শেষ হয়েছে।
