ফেসবুকের পরিচয়ের সূত্রে প্রেমের সম্পর্কের পর বন্ধুবৃন্দের উপস্থিতিতে বিয়ে করেছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী জান্নাতুল নাঈম সিদ্দিকা ও ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম রেজা। তবে বিয়ের দুই বছর পর জন্মদিন উদযাপনের সময় রেজাউলের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন রেজাউল।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ রেজাউলের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানাদেশ দিয়েছেন। তবে আসামি রেজাউল হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। আদালত সাজা কার্যকর করতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলায় জানা গেছে, জান্নাতুল ২০১৯ সালের শেষের দিকে রেজাউলের সঙ্গে প্রেম শুরু করেন এবং ২০২০ সালের ৭ অক্টোবর বন্ধুদের উপস্থিতিতে বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট তাঁকে পান্থপথের একটি হোটেলে নিয়ে গিয়ে রেজাউল হত্যাকাণ্ড ঘটান।
ঘটনার পরদিন জান্নাতুলের বাবা কলাবাগান থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন কলাবাগান থানার পরিদর্শক আবু জাফর মো. মাহফুজুল কবির। ২০২৪ সালের ৭ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
আসামি পলাতক থাকায় আজকের রায়ে তার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

