রূপগঞ্জ (নারয়ণগঞ্জ) সংবাদদাতা:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ছাত্রছাত্রীদের মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার বিদ্যালয় মাঠে যমুনা ব্যাংক লিমিটেডের রূপগঞ্জ শাখা আয়োজিত বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম আহসান হাবিব। সভায় বক্তব্য রাখেন যমুনা ব্যাংক লিমিটেডের রূপগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. ফারুক ইকবাল, ব্যাংক কর্মকর্তা মো. মোস্তফা কামাল, গুলজার হোসেন মিয়া, মো. আলাউদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির মশিউর রহমান তারেক, আব্দুর রফিক, শিক্ষক জিনিয়া সুলতানা প্রমুখ —ইত্তেফাক
