উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল (ইউএএমসিএইচ) মঙ্গলবার ডেঙ্গু-বিরোধী কার্যক্রম ও প্রচারণা শুরু করেছে। রোগীদের চিকিত্সায় হাসপাতালটি জরুরিভিত্তিতে অতিরিক্ত চিকিত্সক নিয়োগ, রোগীদের শয্যা সংকুলানের জন্য একটি বিশেষায়িত ওয়ার্ড স্থাপন করেছে। পাশাপাশি এর চিকিত্সক ও নার্সদের পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। আশপাশের এলাকার জনসাধারণকে প্রাণঘাতী রোগটি সম্পর্কে সতর্ক করতে, এই রোগের বিস্তার ঠেকাতে এবং কারো ডেঙ্গু হলে কি কি ব্যবস্থা নিতে হবে তা জানাতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রচারণার অংশ হিসেবে গতকাল রাস্তায় একটি শোভাযাত্রা করেছে।
