রাজধানীসহ আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১৯:১২

রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

 

ইত্তেফাক/এনটিএম