বাংলা ও বাঙালির আবহমানকালের ইতিহাস-ঐতিহ্যকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র’ প্রতিষ্ঠা করেছে। এদেশের আবহমানকালের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, মত্স্য, প্রাণী, বন, জাতীয় ব্যক্তিত্ব, জাতীয় নেতৃবৃন্দ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ইত্যাদি বহুবিধ বিষয়ে অতিরিক্ত পড়াশুনা এবং গবেষণা চর্চার আয়োজন রয়েছে এখানে। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ অডিটরিয়ামে ২৯ জুলাই এনইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উপাচার্য ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ড. মসিউর রহমান, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা, বিশেষ অতিথি হিসেবে কবি হাবীবুল্লাহ সিরাজী, মহাপরিচালক, বাংলা একাডেমি এবং প্রফেসর ড. আনোয়ার হোসেন প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
