পরীক্ষা না করেই রিপোর্ট

উত্তরার তিন হাসপাতালকে ৪২ লাখ টাকা জরিমানা

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০০:৪৩

হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট না করেই দেওয়া হয় মাইক্রো বায়োলোজলিকাল/কালচার রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে পরিচালিত এই অভিযানে আরো দুইটি হাসপাতালকে জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও কয়েকগুণ বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে উত্তরার লুবানা হাসপাতালকে ২০ লাখ টাকা ও আরএমসি হাসপাতালকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম বলেন, সাড়ে ৩৪ টাকার পেথেডিন বিক্রি করে ৩৫০ টাকায়। ৪ টাকার ওষুধ বিক্রি করে ১০০ টাকায়। ল্যাব এবং অপারেশন থিয়েটারে পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং সার্জিকেল সামগ্রী। এইচ আইভি, ম্যালেরিয়াসহ বাধ্যতামূলক ৫টি টেস্ট না করেই করছে লাইসেন্স ছাড়া রক্ত পরিসঞ্চালন। এসব অভিযোগে তিনটি হাসপাতালকে জরিমানা করা হয়।