আমি অনেক কম বর্নবাদী : ট্রাম্প

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০০:৪৯

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তিনি অনেক কম বর্ণবাদী মানুষ। যদিও অধিকাংশ আমেরিকান তাঁকে বর্ণবাদী বলে আখ্যা দেন। গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সমপ্রতি কংগ্রেসের হিস্পানিক, কৃষ্ণাঙ্গ এবং মুসলিমদের নিয়ে বর্ণবাদী মন্তব্য করে বিতর্কিত হন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর দাবি, মিডিয়া তাঁর বক্তব্য বিকৃত করছে। তবে মঙ্গলবার প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে, ৫১ ভাগ মার্কিনী প্রেসিডেন্ট ট্রাম্পকে বর্ণবাদী বলে মনে করে। তবে দেশটির ৪৫ ভাগ মানুষ তাকে তা মনে করে না। -ওয়াশিংটন পোস্ট