লোকসভায় পাশ হয়েছিল আগেই। এবার রাজ্যসভাতেও ঐতিহাসিক তিন তালাক বিল পাশ করাতে সফল হল বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদির সরকার। গতকাল মঙ্গলবার রাজ্যসভায় বিলটি উঠলে সেটি পুনর্বিবেচনার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি ওঠে। এ নিয়ে ভোটাভুটি শুরু হলে বিলটি পুনর্বিবেচনার পক্ষে ভোট দেন ৮৪ জন এমপি। বিপক্ষে পড়ে ৯৯ ভোট। তাই আর বিলটি পাশ হতে সমস্যা হয়নি। রাজ্যসভায় পাশ হওয়ার পর তিন তালাক বিলটি পাঠানো হবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। তিনি স্বাক্ষর করলেই সেটি আইনে পরিণত হবে। আইন হলেই তাত্ক্ষণিক তিন তালাক প্রথা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। সেক্ষেত্রে স্ত্রীকে তিন তালাক দিলে তিন বছর পর্যন্ত কারাবাস হতে পারে মুসলিম পুরুষদের।- আনন্দবাজার পত্রিকা
