দুবাইয়ের শাসকের বিরুদ্ধে স্ত্রীর আইনি লড়াই লন্ডনে

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০০:৫০

দুবাইর শাসক শেখ মোহাম্মদ আল-মাখতুম এবং তার পালিয়ে যাওয়া এক স্ত্রী প্রিন্সেস হায়া বিনত আল হুসেইনের মধ্যে লন্ডনের আদালতে এক আইনি লড়াই শুরু হয়েছে। শেখ মোহাম্মদ আল-মাখতুম মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাবান এবং প্রভাবশালী নেতাদের একজন। অন্যদিকে প্রিন্সেস হায়া জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সত্ বোন। তিনি পড়াশোনা করেছেন ব্রিটেনের প্রাইভেট স্কুলে এবং ঘোড়দৌড় অলিম্পিকে অংশ নেওয়া প্রতিযোগী। প্রিন্সেস হায়া কয়েক মাস আগে দুবাই থেকে পালিয়ে আসেন। বলা হচ্ছে, প্রাণনাশের আশংকায় তিনি এখন লন্ডনে লুকিয়ে আছেন। মূলত সন্তানরা কার কাছে থাকবে, তা নিয়েই লন্ডনের আদালতে এই দুজনের মধ্যে আইনি লড়াই হচ্ছে। প্রিন্সেস হায়া ২০০৪ সালে শেখ মোহাম্মদকে বিয়ে করেন। তিনি হচ্ছেন শেখ মাখতুমের ছয় নম্বর স্ত্রী। শেখ মোহাম্মদের বয়স এখন ৭০। বিভিন্ন স্ত্রীর গর্ভে তার মোট ২৩ জন সন্তান। -বিবিসি