স্পোর্টস রিপোর্টার
বিজয় দিবস হকিতে নৌবাহিনী হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলেছে। ১৯৮১ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে এটাই প্রথম কারো হ্যাটট্টিক শিরোপা। গত কয়েকটি আসরে সেনাবাহিনী প্রবল প্রতিপক্ষ হয়ে উঠলেও এ নিয়ে টানা দুইবার ফাইনালে উঠেও ব্যর্থ হলো।
গতকাল হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জাতীয় দলের খেলোয়াড় নিয়ে গড়া নৌবাহিনী ৫-৪ গোলে সেনাবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নৌবাহিনীর জিমি দুটি এবং চয়ন, কৃষ্ণ কুমার, কৌশিক অপর গোলগুলো করেন। সেনাবাহিনীর হয়ে গোল করেন নাইম, বাবু, মাহবুবুর, নিলয়।
ফাইনালে পুরস্কার বিতরণ করেন বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
