রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। যা আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর একটায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার তার দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
তিনি জানান, তিনি জানান, নির্ধারিত তারিখকে কেন্দ্র করে ডাকা হরতাল এবং সম্ভাব্য পরিবহন ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায়, আইন-শৃঙ্খলা রক্ষা কর্তৃপক্ষসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিষদ পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উল্লেখ্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আগামী শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সমগ্র জেলায় সড়ক ও নৌপথে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে।
