ম্যাক্রোঁকে নিয়ে আবার ব্যঙ্গ করলেন ট্রাম্প

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২১:৫২

জ্বলানির ওপর কর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভে বেসামাল হয়ে পড়া ফ্রান্স সরকারের প্রধান ইমানুয়েল ম্যাক্রোঁকে আবার ব্যঙ্গ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্যুইটারে ইমানুয়েল ম্যাক্রোকে নিয়ে ব্যঙ্গ করে মঙ্গলবার পোস্ট দেন ট্রাম্প। তিনি লিখেন আমি আনন্দিত যে আমার বন্ধু ম্যাক্রোন অবশেষে সেই সিদ্ধান্তে পৌঁছেছেন যে সিদ্ধান্তে আমি পৌঁছেছিলাম দুই বছর আগে।

২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এই চুক্তির কারণে অনেক দেশে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে। কয়েক সপ্তাহের সহিংস বিক্ষোভের পর ফ্রান্সের প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ ছয় মাসের জন্য জ্বালানির ওপর কর বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করার ঘোষণা দেন। ক্ষমতায় আসার পর গত ১৮ মাসে এবারই প্রথম ম্যাক্রোন বড় কোনো সিদ্ধান্ত থেকে পিছু হটলো।