রাঙ্গামাটিতে এনসিপির যুগ্ম সমন্বয়কারীর পদত্যাগ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৩:৫৪

ব্যক্তিগত ও পারিবারিক কারণে রাঙ্গামাটি জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন যুগ্ম সমন্বয়কারী উজ্জ্বল চাকমা। তিনি গত ১৪ নভেম্বর জেলা প্রধান সমন্বয়কারীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে উজ্জ্বল চাকমা লিখেছেন,  যুগ্ম সমন্বয়কারী হিসেবে গত আট মাস প্রাণপ্রিয় সংগঠন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)তে দায়িত্ব পালন করেছি। দায়িত্বকালীন সাংগঠনিক ভিত্তি প্রচারের জন্য আপ্রাণ চেষ্টা করেছি। অতি দুঃখের পরিতাপের বিষয় ব্যক্তিগত পারিবারিক সমস্যার কারণে দলে আমার পক্ষে নিয়মিত করা সম্ভব হচ্ছে না

এনসিপি’র রাঙ্গামাটি জেলা প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা বলেন, উজ্জ্বল চাকমা ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি