ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন হাসপাতালে ভর্তি ৬১৫

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ২০:১০

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২৬ নভেম্বর) প্রকাশিত দৈনিক প্রতিবেদনে জানানো হয়, নিহত তিনজনের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং একজন খুলনা বিভাগে মারা গেছেন।

চলতি বছরের পরিসংখ্যান

  • মোট মৃত্যু: ৩৭০ জন

  • মোট আক্রান্ত: ৯২,২১৭ জন

  • বর্তমানে হাসপাতালে ভর্তি: ২,২১৬ জন রোগী

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে, যা চলমান পরিস্থিতিকে আবারও উদ্বেগজনক করে তুলছে।

ইত্তেফাক/এএম